পূর্বাশা ডেস্ক:
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় বগুড়ার আদমদীঘির সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার পরোয়ানা জারির এই আদেশ দেন।
আবেদনে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন সুলতান মাহমুদ সীমন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল।
আব্দুল মোমিন তালুকদার বগুড়া-৩ আসন (আদমদীঘি-দুপচাঁচিয়া) থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নবম সংসদে নির্বাচিত হওয়ার পর বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও হয়েছিলেন তিনি।
পূর্বাশানিউজ/১৮-মে,২০১৭/ফারজানা























































