শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের পারমাণবিক অস্ত্র, এশিয়ার জন্য বিপজ্জনক!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

”ভারতের পারমাণবিক কর্মসূচী দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক।ভারতীয় দুই সেনাকে শিরচ্ছেদ করেছে পাকিস্তান তাতে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইতিমধ্যে সীমান্তে সেনা সাজিয়েছে ভারত। কূলভূষণ ইস্যুতে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। শুধু তাই নয়, যেভাবে যে কারণে প্রত্যাঘাতের আশঙ্কায় ভুগছে পাকিস্তান। এমতাবস্থায় পাকিস্তানের শঙ্কা, ভারত ২৬০০ টি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম।

পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া ইসলামাবাদে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, সারা বিশ্বে ভারতেই পরমাণু কর্মসূচীর গতি সবচেয়ে দ্রুত। ”

জাকারিয়া আরও বলেছেন, ২০০৮-এর ভারত-মার্কিন পরমাণু চুক্তির আওতায় ভারতে আমদানিকৃত পরমাণু জ্বালানি, সরঞ্জাম ও প্রযুক্তি অন্য উদ্দেশে সরিয়ে ফেলা হতে পারে। এই আশঙ্কার কথা পাকিস্তান তুলে ধরছে বলেও তিনি জানিয়েছেন।

এখানেই শেষ নয়, এনএসজিতে ভারত যাতে কখনও ঢুকতে না পারে সেজন্যেও জোরাল প্রশ্ন তুলেছেন নাফিস জাকারিয়া। কারণ তার মতে, ভারত যদি এনএসজিতে ঢুকে পড়ে তাহলে আরও উত্তেজনা বাড়াবে।

পূর্বাশানিউজ/১৯-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি