শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনে জয়ের বিকল্প নেই: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে জয়ের বিকল্প নেই। তিনি আরও বলেছেন, এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন মোকাবিলা করতে হবে। এজন্য জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিয়ে যাই, এই হোক আজকের শপথ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যরা, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য, সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

পূর্বাশানিউজ/২০-মে,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি