শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আমরা জঙ্গি না, নিরপরাধ: অভিযান থেকে বাঁচতে ফেসবুকে আকুতি


আমরা জঙ্গি না, নিরপরাধ: অভিযান থেকে বাঁচতে ফেসবুকে আকুতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:নরসিংদীর গাবতলীতে আইন-শৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানা’র ভেতরে থাকা সবাই আত্মসমর্পণ করেছে। তারা আত্মসমর্পণের আগে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমন অভিযান থেকে বাঁচতে সন্দেহভাজন আস্তানার ভেতরে থাকা দুইজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকুতি জানান।

এ সময় তারা ফেসবুকে তাদের নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে জানান, তারা জঙ্গি আস্তানার ভেতরে আটকে পড়েছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জঙ্গি হিসেবে মনে করছে। তাদের দাবি, তারা জঙ্গি না। এ সময় তারা আস্তানাটির ভেতরে তল্লাশি চালাতে বলে এবং তাদের আত্মসমর্পণ করার সুযোগ করে দিতে বলে।

আত্মসমর্পণকারীদের মধ্যে ওই দুইজন হলেন- আবু জাফর ও বাসিকুল ইসলাম।

শনিবার ভোরে এক ফেসবুক স্ট্যাটাসে আবু জাফর বলেন, ‘আমরা অপরাধী না। আমাদেরকে আত্মসমর্পণ এর মাধ্যমে হলেও সার্চ করা হউক। যদি কোনোকিছু পাওয়া যায় আমরা সকল অপরাধ মেনে নেব। প্লিজ আমাদেরকে উদ্ধার করুন।

’:রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি