সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অন্য নারীর সঙ্গে স্বামীকে গাড়িতে দেখে যা করলেন স্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

কোনো নারী বা পুরুষ তার সঙ্গীকে অন্য কারও সঙ্গে দেখতে মোটেই পছন্দ করেন না। আর কোনোভাবে তেমন ঘটনা ঘটে গেলে তুলকামাল তো বাঁধবেই। ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিওতে তেমনই একটা ঘটনা দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের স্বামী অন্য নারীর সঙ্গে গাড়িতে দেখে স্বামীর গাড়ির বনেটে বসে পড়লেন স্ত্রী। কিন্তু স্ত্রীকে বনেটে বসে থাকতে দেখেও স্বামী গাড়ি থামাননি। অন্যদিকে বনেটে বসে চিত্কার-চেঁচামেচি করছেন স্ত্রী। হয়ত গাড়ি থামানোর সাহস করেননি স্বামী। ওই ব্যক্তি ভালো করেই জানেন যে, গাড়ি থামালে মাঝরাস্তাতেই শুরু হবে গণ্ডগোল। তবে ওই ব্যক্তি শুধু ওই আশঙ্কার কথা মাথায় রেখে আর একটি দিক সম্পূর্ণ অবহেলা করেছেন। স্ত্রী বনেট থেকে রাস্তায় পড়ে গেলে মারাত্মক বিপদ ঘটতে পারত।

শেষপর্যন্ত লোকজন ওই গাড়ি থামান। সঙ্গে সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া। ঘটনাটি কোন দেশের তা অবশ্যই জানা যায়নি। তবে ভিডিওর মানুষের চেহারা দেখে এতটুকু অনুমান করা যায় ঘটনাটি আফ্রিকার কোনো দেশের।
2017/05/22/ Choity



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি