শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উন্নয়নের সরিষা ক্ষেতে ভূত আছে : সলিমুল্লা খান


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মানছি আমাদের এখনো জ্বালানি সমস্যা শেষ হয়নি, বিদ্যুৎ সমস্যা শেষ হয়নি। এর জন্য বিকল্প গবেষণা অনুসন্ধান চলতেই থাকবে। কিন্তু যেটা প্রমাণিত সত্য যে, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা ১শ’ শতাংশ সেইখানে যদি আমরা একই জায়গায় থাকি তাহলেতো এটা উন্নয়ন হলো না। এখানে যে, উন্নয়নের সরিষা খেত তাতে ভূত আছে সেটাও আমাদের বুঝতে হবে এমন অভিমত দিয়েছেন অধ্যাপক ও গবেষক ড. সলিমুল্লাহ খান।

এটিনএন নিউজে ‘নিউজ আওয়ার এক্সট্রা’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমার মতে এটা উন্নয়নের নামে এক ধরণের গোয়ার্তুমি করা হচ্ছে। এটাকে মানুষ ভালভাবে নাও নিতে পারে। কারণ, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো পৃথিবীতে সব দেশ থেকেই আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। যেখানে চীন এবং ইউরোপ একসময় এগুলো বেশি ব্যবহার করত। তারাই এখন একটা অঙ্গীকার করছে যে, আমরা এত বছরের মধ্যে এই প্রকল্পগুলো বন্ধ করে দিব। সেখানে আমরা এই ক্ষতিকর প্রকল্পটি নিয়ে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি কোন অর্থে তা আমার মাথায় আসছে না।

তিনি আরও বলেন, আমরা এক সময় বলছি যে, পৃথিবীতে বিশ্বায়ন হচ্ছে। আমরা একদিকে বলছি যে, পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। অথচ আমাদের যে কার্বন নিঃসরণ বেশি হচ্ছে এই জ্ঞান যদি আমরা আমাদের ঘরে না আনতে পারি এবং এটা যদি আমরা ৫০ বছর অপেক্ষা করি তাহলে তা  অনেক ভয়াবহ হবে। যেটাকে আমি বলছি ভবিষ্যৎ বন্ধক দেওয়া।

তিনি আরও বলেন, আমরা যে কারণে বলেছিলাম যে, দেশে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করবো। সেটা না করে যদি দেশের উন্নয়ন হতেই থাকে। যেটা যে ভবিষ্যতে কি হবে সেটা আমরা এখন বুঝতে পারছি না। কারণ, যুক্তরাষ্ট্রের চেয়েতো আমরা বেশি উন্নয়ন করতে পারব না। আজকে যুক্তরাষ্ট্রের মানুষ শতকরা কতজন না খেয়ে থাকে? সেটাতো আমাদের জানতে হবে। অর্থাৎ ধনতান্ত্রিক উন্নয়নের মধ্যেই যে একটা গণবিরোধিতা আছে সেই কথাটা আমরা মোকাবেলা করতে পারছি না কেনো?

তিনি বলেন, আমি আজকের কথা ভাবছিনা। আজ থেকে ২শ’ বছর পরে বাংলাদেশ কত ধনী হবে? সেই জন্য যদি আমরা পরিকল্পনা করি।

২২/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি