শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওলামা লীগ থাকছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আওয়ামী ওলামা লীগ নামে কোনো সংগঠন রাখতে চায় না আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনা এই সংগঠনটির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন। সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকম-লীর বৈঠক শেষে এ তথ্য জানান দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান। মানবজমিনকে তিনি বলেন, ওলামা লীগ বলে আর কিছু নেই। এর সঙ্গে আওয়ামী লীগের কোন ধরণের সম্পর্কও নেই। বৈঠকে কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই ওলামা লীগের বিষয়ে নিজেদের আপত্তির কথা জানান। তারা নতুন করে ইসলামি ব্যক্তিত্বদের নিয়ে একটি নতুন সংগঠন গঠনের পরামর্শ দেন। এ সময় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, দলীয় প্রধান শেখ হাসিনা ওলামা লীগের কার্যক্রম স্থগিত করে দিয়েছেন। এরপরই নতুন সংগঠন দাঁড় করানোর বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগের গঠনতন্ত্রে না থাকলেও কয়েকজন মন্ত্রী ও দলের কিছু কেন্দ্রীয় নেতার ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা আওয়ামী ওলামা লীগ নামে দুটি গ্রুপের অস্তিত্ব পাওয়া গেছে। বিভিন্ন সময়ে উভয় গ্রুপের কিছু কর্মসূচিতে দলের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়। ওলামা লীগের একটি অংশের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবিদার যথাক্রমে মাওলানা মুহাম্মদ আখতার হোসাইন বুখারী ও মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরি। অপর অংশের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালী ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

২২ মে ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি