
পূর্বাশা ডেস্ক:
খালেদা জিয়ার কার্যালয়ে বে-আইনিভাবে পুলিশি অভিযানের অভিযোগে সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে বিএনপি। মামলার বিষয়টি খালেদা জিয়ার উপর ছেড়ে দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।
রবিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির এসব আলোচনা হয়। এক ঘন্টার এই বৈঠকে সারাদেশে কি করনীয় তা বলা হয়েছে এবং সরকার কি উদ্দেশ্য নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে এসব বিষয় নিয়ে নানা আলোচনা করা হয়। বৈঠকে বেআইনি তল্লাশীর প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
বৈঠক সূত্রে জানানো গেছে, পুলিশি তল্লাশীর কথা উঠলে দলের অন্য সদস্যরা আদালতে মামলা করার মতামত দেন। এর সাথে তারা বিষয়টি খালেদা জিয়ার উপরে ছেড়ে দেন। মামলার বিষয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কয়েকজন বুদ্ধিজীবি ও আইনজীবি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলবেন বলে জানানো হয়।
গত শনিবার ভাইস চেয়াম্যান জয়নুল আবেদিন বলেছিলেন খালেদা জিয়ার কার্যালয়ে বে-আইনিভাবে তল্লাশীর বিরুদ্ধে মামলা হতে পারে। এর পরে যাতে এমন প্রকার সমস্যা না হয় সে জন্য স্বারকলিপিও দেওয়া হবে রাষ্ট্রপতিকে।
এর আগে রবিবার রাত পৌনে দশটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়, শেষ হয় সাড়ে এগারোটার পর।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বরচন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার। এছাড়া লন্ডনে থাকায় তারেক রহমান ও ভারতে চিকিৎসাধীন থাকায় সালাউদ্দিন আহমেদও উপস্থিত হতে পারেননি।
পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/মাহি

























































