শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আ.লীগের কর্মশালার নির্দেশনা বাস্তবায়ন করছেন না এমপিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের অপশাসন, দুর্নীতি, হত্যা, লুটপাটসহ সহিংস কর্মকান্ডের চিত্র তুলে ধরতে দলীয় এমপিদের বিশেষ কর্মশালা করেছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৬,৭ ও ৮ মে তিন দিনব্যাপী চলে কর্মশালাটি। কর্মশালাটি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উদ্বোধন করেছিলেন।

জয় ছাড়াও তথ্য প্রযুক্তি সেক্টরের বিশিষ্টজনেরা আওয়ামী লীগ দলীয় এমপিদের প্রশিক্ষণ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে প্রচারণা চালাতে হবে, দেশের তরুণ সমাজের কাছে কিভাবে সরকারের উন্নয়নেরর চিত্র তুলে ধরতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে কিভাবে তরুণদের সচেতন করতে হবে এসব বিষয়গুলো এমপিদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যেক এমপি প্রতিদিন একটি করে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং বিএনপি- জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের চিত্র দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন জয়। যারা সামাজিক যোগাযোগ তেমন ধারনা নেই বা অভ্যস্ত নন সেই সব এমপিরা ব্যক্তিগত পিএস দিয়ে কাজ করাবেন বলেছিলেন জয়। আগামীতে সামাজিক যোগাযোগ মাধ্যমই প্রচারণায় বড় ভূমিকা রাখবে, আমেরিকা ও ভারতের নির্বাচনে এধরনের প্রচারণা ভাল ফল এসেছে বলে মন্তব্য করেন জয়।

সজীব ওয়াজেদ জয়ের এমন নির্দেশনার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাবিনা আকতার তুহিন এমপি, নুরজাহান বেগম এমপি, বিএনপি- জামায়াত জোট সরকার আমলের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন। নওগা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির পক্ষ্যে তার মেয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কোহেলি মুক্তিপ্রচারণা চালাচ্ছেন। এর বাইরে অন্যান্য এমপিদের প্রচারণা দেখা যাচ্ছে না। কবর জিয়ারত, কর্মীসভার ছবি দিয়ে প্রচারণা চালাচ্ছেন কেউ কেউ।

২২/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি