বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবকের প্রাণ গেল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া দুই বাসের চাপায় জিল্লুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী উত্তরা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিল্লুর ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ডেমরা বাঁশেরপুল এলাকায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।

নিহতের মামাতো ভাই মেহেদী হাসান জানান, সকালে অফিস যাওয়ার সময় যাত্রাবাড়ী উত্তরা ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দু’টি বেপরোয়া যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাসচাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি