বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রযুক্তির আসন্ন গন্তব্যস্থল বাংলাদেশ’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারা পৃথিবীতে প্রযুক্তির আসন্ন গন্তব্যস্থল হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে আর্ন্তজাতিক পরিমন্ডলে পরিচিতি লাভ করেছে।

তিনি আজ মঙ্গলবার সকালে জিপি হাউজের ময়দানে এসব কথা বলেন। ন্যাশনাল ডেমো ডে উদযাপন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

পলক বলেন, এটুআই, উবার, টেকসাউসের মত আর্ন্তজাতিক সম্মেলনের সংযোগ আমাদের জাতীয় ডেমো ডে’কে আর্ন্তজাতিক মানে উন্নিত করবে

ন্যাশনাল ডেমো ডে’র জন্য ৩২ জন এবং স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৭ এর জন্য ৪৪ জন উদ্যোক্তাকে চুড়ান্ত লড়াইয়ের জন্য নির্বাচিত করা হয়েছে। এ প্রতিযোগীদের মাঝ থেকে স্টাটআপ অ্যাওয়ার্ডের জন্য ১০ জনকে এবং ২৫ মে ন্যাশনাল ডেমো ডে’তে প্রকল্প উপস্থাপনের জন্য ৩ জনকে চুড়ান্ত নির্বাচন করা হবে।

দ্যোক্তাদের  মাঝথেকে একজন কে টেকসাউস গ্লোবাল সামিট এ অংশগ্রহণ করার জন সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠানে স্টোরিজের পরিচালক সেলিমা এলেন হোসেন বলেন, দেশের নবীন উদ্যোগকে এগিয়ে নেয়ার এই প্রচেষ্টায় যুক্ত সকল অংশী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের যৌথ প্রয়াসে দেশে একটি ‘উদ্যোগ-বান্ধব’ পরিবেশ তৈরি হবে যা আগামীর বাংলাদেশকে আলোকিত করবে।

তথ্যপ্রযুক্তি খাতের নবীন উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা জানাবে সরকার। দেশী সেরা, মহিলা ও আঞ্চলিক বিভাগে সর্বমোট দশটি উদ্যোগকে সম্মাননা জানানোর পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের পরিচয় করিয়ে দিতে জাতীয় ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ন্যাশনাল ডেমো ডে ও স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৭”।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি