বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাইলেন্ট অবস্থায় নিখোঁজ মোবাইলটি খুঁজে পাবার উপায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঘরের মধ্যে কোথায় যেন মোবাইলটি রেখেছেন? এখন মনে করতে পারছেন না। কী করে খোঁজে পাবেন তাও বুঝতে পারছেন না। ভাবছেন রাস্তায় ফেলে আসেন নি তো! এবার জেনে নিন এমন অবস্থায় মোবাইল খোঁজার সহজ উপায়।

১. প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।
২. সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।
৩. তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।
৫. এরপর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।
৬. এ বার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।
৭. আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে।
এই একই পদ্ধতিতে আপনি আপনার হারানো অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পেতে পারেন। তবে একটাই বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা এই যে, আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নাহলে এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাবেন না।

পূর্বাশানিউজ/২৫-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি