
পূর্বাশা ডেস্ক:নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বা প্রচণ্ড পদত্যাগ করেছেন। বুধবার একটি রাষ্ট্রীয় ভাষণে পদত্যাগের কথা ঘোষণা দেন। নেপালি কংগ্রেসের সাথে একটি চুক্তির ফলশ্রুতিতে তার এই পদত্যাগ। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
চুক্তি অনুযায়ী নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দিওবা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কমিউনিস্ট পার্টি ও নেপালি কংগ্রেসের যৌথ সরকার ছিল সেটা। কিন্তু বর্তমানে পার্লামেন্টে বেশিরভাগ সিট কংগ্রেসের দখলে।
কংগ্রেস-কমিউনিস্ট পার্টি চুক্তি অনুযায়ী স্থানীয় নির্বাচন শেষে প্রচণ্ডের পদত্যাগের কথা ছিল। গত ১৪ মে প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নেপালে। নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন।
রুবেল মজুমদার
























































