মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগেই প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে ৩টায়।

আগামী ৩০ মে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

সর্বশেষ ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। যে কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে বেশ আত্মবিশ্বাস নিয়েই টাইগাররা পাকিস্তানিদের মোকাবেলা করবে বলে ধারণা সবার।

পাকিস্তানের পর আগামী ৩০ মে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

পূর্বাশানিউজ/২৭-মে,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি