এবার পাকিস্তানের নামে আধার কার্ড। বৃহস্পতিবার ভারতের হরিয়ানার ঝাঝার জেলায় ইসকন মন্দির থেকে এক পাকিস্তানিকে গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে, গত নয় মাস ধরে অবৈধভাবে সেখানে থাকছিল রাজা ওরফে রসরাজ রাজপুত । দিব্যি ভারতের নাগরিক হয়েই বসবাস করছিলেন তিনি। শুধু তাই নয়, ভারতের ভোটার কার্ড ও প্যান কার্ডও আছে তাঁর কাছে। তৈরি করে ফেলেছেন আধার কার্ডও।
এর পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাকিস্তানের পাসপোর্ট । তাতে দেখা গিয়েছে ভারতে ৩৩ দিন থাকার অনুমতি দেওয়া হয়েছিল ।
পাসপোর্টে তার জন্ম তারিখ দেওয়া ছিল ১ জানুয়ারি ১৯৭৮ । অথচ প্যান ও আধার কার্ডে তার জন্ম তারিখ দেওয়া ছিল ১৩ মার্চ ১৯৮৭ । এই ঘটনার তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজার সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে ।
আধার কার্ড দেশটির সমস্ত বাসিন্দাদের কাছে এখন একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র । প্রায় সমস্ত ক্ষেত্রেই এখন আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে । সেই আধার কার্ড কী করে এক পাক নাগরিকের নামে ইস্যু করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।
পূর্বাশানিউজ/২৭-মে,২০১৭/ফারজানা
পূর্বাশা ডেস্ক:























































