বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পরবর্তী


পোশাকে চার্জ হবে ফোনে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা কাপড়ের ফ্রেব্রিককে সার্কিটে পরিণত করে। হালকা, আরামদায়ক কাপড়টি শরীরের নাড়াচাড়া থেকে বিদ্যুৎ উৎপন্ন করে।

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নমনীয়, মেটাল-ফ্রি ইলেক্ট্রোড কাপড়ে যুক্ত করার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। ফলে কাপড়টি পড়তেও আরাম আবার ছোটখাটো ইলেকট্রিক ডিভাইসে চার্জ দিতেও সক্ষম।

কাপড় যা শরীরের স্বাস্থ্য সংক্রান্ত ডাটা মনিটর করতে পারে তা মিলিটারির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতেও এর কদর দিন দিন বাড়বে। শরীরের নাড়াচাড়ার মাধ্যমে অল্প পরিমাণ ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন করাকে ট্রাইবোইলেকট্রিক চার্জিং বলে। একটি বস্ত অন্য একটি বস্তর সাথে ঘর্ষণের ফলে ইলেক্ট্রিকালি চার্জড হতে পারে। যেমনটা হয় একটি চিরুনিকে সোয়েটারের সাথে ঘষা দিলে।

বিজ্ঞানীরা বলছেন যে তাদের এই আবিষ্কার অনেক বড় একটি বাঁধা টপকে গেছে। আর তা হলো বর্তমানে যে সকল কাপড় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম তাতে প্লাস্টিক বা অন্য ভারী ও অনমনীয় বস্ত ব্যবহার করা হয়। ফলে কাপড়গুলো পড়ে আরাম নেই এবং ওজনেও ভারী। আর তাছাড়া এসকল কাপড় যত সুন্দর বা ভালই হোক না কেন মানুষ কিন্তু সিল্ক বা কটন এর মতো চিরচেনা ফাব্রিকের কাপড়েই স্বাচ্ছন্দ্যবোধ করবে।

পূর্বাশানিউজ/২৮-মে,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি