বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইফোন ৮


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চলতি বছর আইফোনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যারে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে নানা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে কিছু তথ্য ফাঁসও হয়েছে। আর ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের ১৭ তারিখ এক ইভেন্টে প্রতিষ্ঠানটি আইফোন ৮ উন্মুক্ত করবে।

এ ব্যাপারে, বেশ কিছু ওয়েবসাইটে বলা হচ্ছে এই ফোনটি ব্যয়বহুল হবে। তবে ফোর্বস এর প্রতিবেদনে বলা হচ্ছে আইফোন ৮ হবে বেজেললেস ডিজাইন। আবার ম্যাকরিউমারে বলা হয়েছে আইফোনের ৮ এর কিছু প্রত্যাশিত ফিচারের কথা। সেগুলো হলো-

১. তারহীন চার্জিং ব্যবস্থা
২. দ্রুতগতির এ১১ প্রসেসর
৩. ক্যামেরা
৪. ৫.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে
৫. কোনো হোম বাটন নেই
৬. গ্লাস বডি
৭. তিনটি মডেল- একটি ওএলইডি এবং দুটি স্ট্যান্ডার্ড
৮. ডিসপ্লেতেই টাচ আইডি
৯. এজ-টু-এজ ডিসপ্লে

প্রসঙ্গত বরাবরের মতো অ্যাপল তাদের নতুন আইফোন নিয়ে কোনো মন্তব্যই করেনি।

পূর্বাশানিউজ/২৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি