মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিরোপা জিতে মৌসুম শেষ বার্সেলোনার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিরোপা জিতে মৌসুম শেষ করলো বার্সেলোনা। গতকাল কোপা দেল রে’র ফাইনালে দেপোর্তিভো আলভেজকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মেসি-নেইমাররা। কোপা দেল রে’তে বার্সেলোনার এটি টানা তৃতীয় শিরোপা। তবে, সব মিলিয়ে ২৯টি শিরোপা জিতে নিয়েছে তারা।

এদিন ম্যাচের ৩০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে বার্সেলোনা। এই গোলটি করেন লিওনেল মেসি। ৩৩ মিনিটে থিও বার্নার্ড ফ্র্যাঁসোয়া হার্নান্দেজের গোলে ম্যাচে সমতা আনে দেপোর্তিভো। ৪৫ মিনিটে নেইমারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

আর বিরতিতে যাওয়ার আগ মূহূর্তে দেপোর্তিভোর জালে বল জড়ায় পাকো আলকাসের। ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনও দল গোল করতে না পারায় ৩-১ ব্যবধানে ম্যাচটি জিতে শিরোপা ঘরে তুলে বার্সেলোনা।

আর শিরোপা জয়ের স্বাদ নিয়েই বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করলেন কোচ লুইস এনরিকে। গত মার্চের শুরুর দিকে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এনরিকে। গত মৌমুসে লা লিগার শিরোপা জিতলেও এবার শিরোপা জিততে পারেনি বার্সেলোনা।

পূর্বাশানিউজ/২৮-মে,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি