শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আপিল খারিজ, খনি দুর্নীতি মামলা চলবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধতার প্রশ্নে হাইকোর্টের খারিজ আদেশ বহলা রেখেছেন আপলি বিভাগ। ফলে বিচারিক আদালতে এ মামলা চলাতে বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (২২ মে) সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত ২২ মে এ মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষে আজকে আদেশের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ২০১৬ সালের ২৫ মে প্রকাশ হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওই বছর ২৬ জুন লিভ টু আপিলের অনুমতি করেন খালেদা জিয়া।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারি পরিচালক মো. সামছুল আলম।

পরে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। তার ওই আবেদনে হাইকোর্ট ২০০৮ সালের ১৬ অক্টোবর মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন।

দীর্ঘ সাত বছর দুদকের আবেদনে সেই রুলের শুনানি করেন হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে মামলাটি সচল হয়। মামলাটি বর্তমানে ঢাকার দুই নম্বর বিশেষ জজ হোসনে আরা বেগমের আদালতে অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে।

পূর্বাশানিউজ/২৮-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি