
পূর্বাশা ডেস্ক:
রমজানে মুড়ির চাহিদা মেটাতে কারখানায় বেড়েছে ব্যস্ততা। গেল বারের তুলনায় এবার মুড়ির দাম কিছুটা বেশি। তবে মান নিয়ন্ত্রণে তৎপর থাকার কথা জানিয়েছে প্রশাসন।
রমজানের অতিরিক্ত চাহিদা পূরণে ব্যস্ত মুড়ি শ্রমিক। অন্য সময়ের চেয়ে দিন গড়ে ১০ থেকে ১২ মণ বেশি মুড়ি উৎপাদন হচ্ছে মেহেরপুরে।
অনেকের পছন্দ চুয়াডাঙ্গার লাল মুড়ি। তবে গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি। মানিকগঞ্জের আধুনিক মেশিনে তৈরি হচ্ছে মুড়ি। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ বিভিন্ন জেলায়।
হবিগঞ্জের কারখানাগুলোতে মুড়ি তৈরিতে দিন-রাত পরিশ্রম করছেন শ্রমিকরা। মান নিয়ন্ত্রণে তদারকি করছেন বিসিক কর্মকর্তারা।
গাজীপুরে ভেজালমুক্ত মুড়ি উৎপাদনে কারখানা মালিকদের র্নিদেশনা দিয়েছে প্রশাসন।
পূর্বাশানিউজ/২৮-,মে ২০১৭/মাহি






















































