শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওলামা-মাশায়েখ-এতিমদের সাথে ইফতার করলেন খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পবিত্র মাহে রমজানের প্রথম দিন ওলামা-মাশায়েখ-এতিমদের সাথে নিয়ে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাজধানীর ইস্কাটনস্থ লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও খালেদা জিয়া ওলামা-মাশায়েখ-এতিমদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার মাহফিলে মদিনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসা, রহমতে আলম মিশন (তেজগাঁও), শান্তিনগর বাজার মসজিদ মাদ্রাসা ও এতিমখানা এবং ফকিরাপুল মাদ্রাসা ও এতিমখানার প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

খালেদা জিয়া ইফতার মাহফিলে পৌছে প্রথমেই বেশকয়েকটি টেবিল ঘুরে দেখেন এবং এতিমদের সাথে কুশলাদি বিনিময় করেন।

ইফতারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড.আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ূম, আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক বাদরুজ্জামান খসরু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, জাতীয়তাবাদী ওলামা দল সভাপতি মাওলানা হাফেজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ কামলা উদ্দিন জাফরী, সোবহানবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ মসজিদ মিশনের সাধারণ সম্পাদক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মীরের সরাই (চট্টগ্রাম), পীর সাহেব আলহাজ্ব মাওলানা আব্দুল মোমেন নাছেরী, মাদ্রাসা-ই-নূরীয়ার মোহাদ্দিস (কামরাঙ্গিরচর), মাওলানা মুজিবর রহমান হামিদী, যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু সাজা প্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীর ছেলে শামীম সাইদী প্রমুখ ইফতার মাহফিলে অংশ নেন।

পূর্বাশানিউজ/২৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি