শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফিলিস্তিনি ইসলামিক আদালতে রমজানে তালাক নিষিদ্ধ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পবিত্র রমজান মাসে বিচারকদের তালাক অনুমোদন না করার আদেশ দিয়েছেন ফিলিস্তিনের ইসলামিক আদালত। আদালতের ভাষ্য, পুরো মাস সিয়াম সাধনার সময় এই কঠোর শব্দটি ব্যবহারের আশঙ্কা রয়েছে, যা পরে পরিতাপের বিষয় হয়ে দাঁড়াতে পারে।

বিচারক মাহমুদ হাবাস বলেন, পূর্বের অভিজ্ঞতা থেকে তিনি এই রায় দিয়েছেন। রোজা রাখা ও সিগারেটের ওপর নিষেধাজ্ঞা থাকায় এই মাসে মেজাজ চড়া থাকে এবং এই কঠোর শব্দটি ব্যবহারের প্রবণতা বেড়ে যায়।

বিবৃতিতে তিনি বলেন, ‘রোজার কারণে না খেয়ে থাকায় এবং ধূমপান না করায় কিছু কিছু ‍মানুষের বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হতে পারে। তারা দ্রুত এই বাজে সিদ্ধান্তটি নিয়ে নিতে পারেন।’

ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, অধিকৃত গাজা উপত্যকায় ২০১৫ সালে ৫০ হাজার বিয়ে হয়েছে কিন্তু তালাক হয়েছে ৮ হাজার। সীমাহীন বেকারত্ব ও দারিদ্র্য তালাকের মতো ঘটনার পেছনে দায়ী।

পূর্বাশানিউজ/২৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি