শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে বৃষ্টি ও বজ্রপাতে ২৩ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ২৩ জন মারা গেছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
আটটি জেলায় বজ্রপাতে ১৮ জন প্রাণ হারিয়েছে। অন্যরা রাজ্যের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ের কারণে দেয়াল ধসে মারা গেছে ।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘বজ্রপাতে প্রাণ হারানো ১৮ জনের মধ্যে ইস্ট চাম্পারান জেলায় পাঁচ জন, জামুই জেলায় চার জন, ওয়েস্ট চাম্পারান জেলায় একজন, মুঙ্গের, ভাগলপুর ও মাধেপুরা জেলায় দুজন করে এবং বৈশালী ও সামাস্তিপুর জেলায় একজন করে মারা গেছে।’
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনোজ কুমার গণমাধ্যমকে বলেন, বিহারের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ে দেয়াল ধসে আরো পাঁচজন প্রাণ হারিয়েছে। রাজ্য সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে চার লাখ রুপী করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। সিনহুয়া।
পূর্বাশানিউজ/২৯-মে,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি