শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইমরান এইচ সরকারকে পেটানোর ঘোষণা ছাত্রলীগের


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পেটানোর ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগের নেতারা। সোমবার রাতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এ ঘোষণা দেয়। এসময় তারা ইমরান এইচ সরকার ও তার ‘গংদের’ বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার মামলা করারও ঘোষণা দেয়।

এর আগে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ইমরানের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষ ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী প্রাণের নেত্রীকে যে ইমরান গং এবং ওই সনাতন যারা অপমানিত করেছে তাদের কোনো ছাড় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওইসব সনাতন এবং ইমরানকে ও তার গংদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে। ইমরান এবং তার গংদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে পাওয়া যাবে সেখানে কুত্তার মতো পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হবে। ’

পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি