
ঘূর্ণিঝড় ‘মোরা’ ৩০ মে মঙ্গলবার সকালে পৌনে ৬টার দিকে উপকূলে আঘাত হানে। এতে টেকনাফে নারীসহ ২৫ জনকে আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ জানান, ঘূর্ণিঝড় মোরা আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেন্ট মার্টিন ও শাহপরী দ্বীপে। এ ছাড়া অন্যান্য জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- শামসু আলম, মো. রফিক, মো. আরমান, সাবান হোসেন, নূর কলিমা, সাঞ্জিদা আকতার, রাজিয়া আকতার ও নূর জাহান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শোভন দাস জানান, ‘ঘূর্ণিঝড়ে দেওয়া ধসে, গাছ পড়ে এবং উড়ে আসা টিনের চালের আঘাতে তারা হন। তাদের চিকিৎসা চলছে।’
উল্লেখ্য, সকাল ছয়টার দিক থেকে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে ‘মোরা’। সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়।
উপকূলরেখা অতিক্রম করার পর স্থলভাগে উঠে আসে প্রবল ঘূর্ণিঝড় মোরার কেন্দ্রভাগ বা চোখ। আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশব্যাপী যে বৈরী আবহাওয়া বিরাজ করছে তা আগামী ১২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে।
পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী






















































