শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া দ্বন্দ্ব চীনের সঙ্গে যুদ্ধ বাঁধাতে পারে- মার্কিন বিশেষজ্ঞের হঁশিয়ারি


যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া দ্বন্দ্ব চীনের সঙ্গে যুদ্ধ বাঁধাতে পারে- মার্কিন বিশেষজ্ঞের হঁশিয়ারি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে যে দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে তা দেশটির সঙ্গে চীনের যুদ্ধ বাঁধাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন প্রখ্যাত মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ডগ ব্যানডো। ক্যাটো ইনস্টিটিউটের সিনিয়র এই ফেলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ঘনিষ্ট সহযোগী ছিলেন এবং রাজনৈতিক সাময়িকী ইনকুয়েরির সম্পাদক ছিলেন।

উত্তর কোরিয়ার ধারাবাহিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রেক্ষিতে চীনকে যুক্তরাষ্ট্র এধরনের কর্মসূচি থেকে বিরত থাকতে চাপ সৃষ্টির জন্যে বলে। কিন্তু এরপরও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অব্যাহত রেখেছে। একই সঙ্গে কোরিয় উপদ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তি আরো বৃদ্ধি করেছে এবং উত্তর কোরিয়ার মোকাবেলায় দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে।

একই সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইন, জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দূরত্ব আরো বৃদ্ধি পেয়েছে। এধরনের পরিস্থিতির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না এবং ডগ ব্যানডো মনে করেন পরিবর্তন না হলে তা যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুখোমুখি নিয়ে যাবে।

ডগ ব্যানডো বলেন, দ্বন্দ্ব এড়িয়ে যেতে হলে দক্ষিণ চীন সাগর এলাকায় কোনো কোনো মিত্র দেশকে ত্যাগ করতে হতে পারে যুক্তরাষ্ট্রের। অন্যদিকে দক্ষিণ চীন সাগওে চীনের প্রভাব বলয় বৃদ্ধি থাকায় দেশটিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে এবং কঠিন সশস্ত্র প্রতিপক্ষের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে চীনে সরাসরি আক্রমণ ভুল হতে পারে এবং এধরনের উদ্যোগ বরং দেশটিকে আরো শক্তিশালী করে তুলবে। বরং সামরিক দ্বন্দ্ব ক্ষতিকর ছাড়া আর কিছুই ডেকে আনবে না। কোনো সামরিক বিজয়ও স্থায়ী নয়। বরং যুক্তরাষ্ট্রের সফলতা চীনকে তার সশস্ত্র বাহিনীর পুন:নির্মাণ ও আরো সম্প্রসারিত করার সুযোগ এনে দেবে।

পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি