
আফগানিস্তানের একটি কূটনৈতিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাজধানী কাবুলে অবস্থিত প্রেসিডেন্ট ভবন এবং বিদেশী দূতাবাসের কাছেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরোহ জানিয়েছেন, ওই বিস্ফোরণে আহত কমপক্ষে ৬০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
পূর্বাশানিউজ/৩১-,মে ২০১৭/রুমকী
























































