শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ জানালেন খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজনীতিবিদদের সম্মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইফতার পার্টিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সম্পাদকীয়মণ্ডলীর সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়।

বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার বেলা সোয়া ১২টায় বিএনপির একটি প্রতিনিধি দল এ আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।

বিএনপির এ প্রতিনিধি দলে তিনিও ছিলেন। আওয়ামী লীগের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলটির সাবেক সহ-সম্পাদক সিকান্দার আলী। ৫ জুন বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

পূর্বাশানিউজ/৩১-,মে ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি