
নিজ বৈশিষ্ট্যে অনন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিয়ত তার নানা কার্যক্রম প্রমাণ করে কতটা জনদরদি তিনি। গণভবনে এতিমদের মুখে খাবার তুলে দিয়ে নিজের স্বকীয় সত্তার প্রমাণ আবারও দিলেন তিনি। এতিম শিুশুর মুখে খাবার তুলে দিয়ে তিনি প্রমাণ করলেন তিনি একজন সত্যিকারের মা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে এতিম শিশু, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেম-ওলামাদের জন্য ইফতারের আয়োজন করেন।
ইফতারের আগে মুহূর্তে তিনি বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এসময় ইফতারে অংশ নেওয়া প্রতিবন্ধী এবং এতিম শিশুদের সঙ্গে কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি ঘুরে ঘুরে এতিম শিশুদের মুখে খাবারও তুলে দেন।
পূর্বাশানিউজ/০৪-জুন,২০১৭/রুমকী






















































