শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সৌদিসহ চার দেশের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশগুলোর দাবি, মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে কাতার। সোমবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।

এরইমধ্যে জল, স্থল ও আকাশসীমা- সবদিক দিয়েই কাতারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। এসপিএ আরও জানায়, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের কাছ থেকে দেশকে নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কাতারের সঙ্গে আকাশ ও নদীপথে সবযোগাযোগ বন্ধ করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার জন্য কাতারের কূটনীতিকদের নির্দেশ দিয়েছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, কাতার সন্ত্রাস, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে সহায়তা দিচ্ছে।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, কাতার বাইরাইনের নিজস্ব কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব খাটিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এজন্য তারা কাতারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে।

পূর্বাশানিউজ/০৫-,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি