শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদেও বলেন, ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা এবং দিবসটিকে মন্ত্রীপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভূক্তকরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
ডনরাপদ সড়ক চাই-নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা এবং পালনের জন্য দীর্ঘদিও ধওে দাবি জানিয়ে আসছিলেন।

১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হন ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে জাহানারার অকাল মৃত্যুর মধ্য দিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ নামের সামাজিক আন্দোলনের সূত্রপাত ঘটে। তারই ধারাবাহিকতায় ১৯৯৮ সালে নিসচার পক্ষ থেকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি কওে আসছেন।

২০০২ সালে সংগঠনটির পক্ষ থেকে ২২ অক্টোবরকে আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস ঘোষণা করতে জাতি সংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছেও আবেদন করা হয়।

পূর্বাশানিউজ/০৫-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি