সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৬৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপির একজন ওয়ার্ড সভাপতিসহ ৬৩ জনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৬৪ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ২১ জন, কলারোয়া থানা থেকে ০৭ জন, তালা থানা থেকে ১৩ জন, কালিগঞ্জ থানা থেকে ০৫ জন, শ্যামনগর থানা থেকে ০৫ জন, আশাশুনি থানা থেকে ০৩ জন, দেবহাটা থানা থেকে ০৬ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি