শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইরানের পার্লামেন্ট ভবনে গোলাগুলি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইরানের পার্লামেন্ট ভবনে গোলাগুলির ঘটনা ঘটেছে। পার্লামেন্ট ভবনে ঢুকে বন্দুকধারীরা নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছে।  বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের নিরাপত্তা রক্ষীর পায়ে গুলি করে। ওই ঘটনায় আরও দুই জনপ্রতিনিধি আহত হয়েছেন।

পার্লামেন্ট ভবনে হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক হামলাকারীকে আটক করা হয়েছে।

পার্লামেন্টের জ্যেষ্ঠ এমপি ইলিয়াস হাজরাতি জানিয়েছেন, দু’টি কালাসনিকোভ রাইফেল এবং একটি হ্যান্ডগান নিয়ে তিনজন হামলাকারী পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে।

হামলার পরপরই পুরো এলাকা নিয়ন্ত্রণে এনেছে নিরাপত্তা বাহিনী। তারা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে অবস্থান করছেন। কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি