শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হ্যাট্রিক জয়ের আশা কাদেরের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী নির্বাচনে জয়লাভ করে হ্যাট্রিক পূরণের আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৬ দফা দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কাদের বলেন, ‘বিএনপি হাওর-উপকূলের বিপর্যস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। এ হুমকি তারা আগেও দিয়েছে, আন্দোলন করতে পারেনি।’

তিনি বলেন, ‘এ সব কারণে বিএনপি আগামী নির্বাচনে জিততে পারবে না। তারা হ্যাট্রিক পরাজয়ের দিকে যাচ্ছে।’

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা তো জনগণের জন্য কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আশা করছি আগামী নির্বাচন হ্যাট্রিক জয় হবে আমাদের।’

এর আগে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বুধবার সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা জানান। শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি