রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মওদুদের বাড়ির দখল নিচ্ছে রাজউক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। তাই, রাজধানীর গুলশান ২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের এ বাড়িটি ছাড়তে হচ্ছে মওদুদ আহমদকে।

সেখানে উপস্থিত থেকে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদারক করছেন।মওদুদ আহমদ গুলশানের যে বাড়িতে বাস করে আসছেন, সেই বাড়ির বিষয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) গত রবিবার পর্যবেক্ষণসহ খারিজ করে দেন আপিল বিভাগ। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বাড়ি অবশ্যই ছাড়তে হবে। বাড়িটা বর্তমানে নিয়ে নেওয়া সরকারের দায়িত্ব।

সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, রাজউকের একটি দল সেখানে গেছে। পুলিশও সেখানে উপস্থিত আছে।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি