শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিউইয়র্কের টাইমস স্কোয়ারের রাস্তায় নগ্ন হলেন ২০০ মডেল


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রকাশ্যে রাস্তায় নগ্ন হলেন প্রায় ২০০জন মডেল। নিউইয়র্কের টাইমস স্কোয়ারের রাস্তায় দাঁড়িয়ে নগ্ন হলেন এইসব মডেলরা। তাদের বডিপেইন্টিং করলেন নিউইয়র্কের বিখ্যাত ট্যাটু আর্টিস্ট অ্যান্ডি গোলাব। তার হাতের ছোঁয়ায় প্রতিটি মডেলরই নগ্ন শরীর হয়ে উঠেছে কালারফুল ক্যানভাসে।

জানা গেছে, সমাজের প্রতি ইতিবাচক বার্তা পৌছে দেওয়ার জন্যই এই বিশেষ বডি পেইনটিং প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রায় চারঘন্টা ধরে চলে এই বিশেষ প্রদর্শনী৷

এই বিশেষ প্রদর্শনী সম্পর্কে গোলাব বলেন, এই বডি পেইন্টিং গুলির মাধ্যমে পৌছে দেওয়া হয়েছে বিশেষ বার্তা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশের সাধারণ মানুষেরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে এই প্রদর্শনীতে।

এই বিশেষ বডি পেইন্টিং গুলির মধ্য দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা। এগুলির মধ্যে রয়েছে ‘আর্ট ইজ ফ্রী’, ‘ফ্রেন্ডস মেক দ্য ওয়ার্ল্ড গো অ্যারাউন্ড’, ‘মাই বডি মাই আর্ট’ এবং ‘আস্ক মি হোয়াই আই লাভ মাই বডি’। এই সকল নগ্ন শরীরের বডি পেইন্টিংয়েই সেজে উঠেছিল টাইমস স্কোয়ারের ব্যস্ত সড়ক।

পূর্বাশানিউজ/১১,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি