শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেফতারের তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

আজ রোববার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ওই দুই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া দুজন হলেন সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ ও তাঁর এক সহযোগী।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব। বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা ১১টায় র‍্যাবের ব্রিফিং করার কথা রয়েছে।

পূর্বাশানিউজ/১১,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি