
কুমিল্লায় যৌতুকের টাকা না দেয়ায় তানিয়া আক্তার টুম্পা (২০) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। টুম্পা সদর দক্ষিণ উপজেলার নেউরা রাজাপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে। রোববার ভোর সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে। টুম্পার চাচা মোহাম্মদ হোসেন বলেন, সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়নের মতিনগর এলাকার শফিকের ছেলে জুয়েল মিয়ার সঙ্গে আড়াই বছর আগে টুম্পার বিয়ে হয়। বিয়ের সময় ৪ লক্ষ টাকা যৌতুক হিসেবে আদায় করে জুয়েল। বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আমার ভাতিজিকে ব্যাপক মারধর করত জুয়েল। গত কিছুদিন আগে ৩০ হাজার টাকা যৌতুক চায় জুয়েল, টাকা না দিতে পারায় রাতে আমার ভাতিজি কে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। ঘটনায় পর থেকে টুম্পার স্বামী জুয়েল তার ভাই,বোন পলাতক রয়েছে। এদিকে সকাল ৮ টায় নিহতের লাশ উদ্ধার করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ।

















































