সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


১১ জন পাকিস্তানি বন্দীকে মুক্তি দিয়েছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈঠকের পর ভারত সোমবারই ১১ পাকিস্তানি বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানি বন্দীদের এই মুক্তি ভারতের সঙ্গে পাকিস্তাানের শুভ বার্তার নির্দশন বলে ভারত সরকার মনে করছে।

পাকিস্তান সরকার ভারতের কাছে এই বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানায়। পাকিস্তানের সরকারের মতে, ওই ১১ জন বন্দীর ইতিমধ্যেই সাজার মেয়াদোত্তীর্ণ হয়েছে। চলতি বছরের এপ্রিলই পাকিস্তানি সেনা আদালত ভারতীয় চর কুলভূষণ যাদবকে মৃত্যুদ-ের নির্দেশ দেন।

তারপর থেকেই দু’‌দেশের মধ্যে তিক্ততার সম্পর্ক শুরু হয়। ওই ঘটনার পর প্রথমবার ভারত সরকার পাকিস্তাান সরকারের আবেদন মঞ্জুর করল। শনিবার কাজাখাস্তানের রাজধানী আস্তানায় এসসিও সম্মেলনের সময় নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাত করেন মোদি। নওয়াজের শরীরে অপারেশনের পরে এটি মোদির সঙ্গে তার প্রথম সাক্ষাত। এ সময় মোদি নওয়াজের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

শরিফের অপারেশনের পর এই প্রথমবার দুই নেতার মুখোমুখি দেখা হয়। মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য এবং তাঁর পরিবার সম্পর্কে জানতে চান। সীমান্ত পেরিয়ে চাচার সঙ্গে ভুলবশত ভারতে প্রবেশ করা দু’‌জন পাকিস্তানের বালককে গত সপ্তাহেই ভারত মুক্তি দিয়েছে।

এদিকে চাচা মুহাম্মদ শাহজাদকে ভারত নিজেদের হেফাজতে রেখে দেয়। এপ্রিলেই ওই দুই বালক আলি রেজা এবং বাবরকে মুক্তি দেওয়ার কথা ভারত সরকার ঘোষণা করলেও কুলভূষণের মুত্যুদ-ের নির্দেশ আসার পর ভারত নিজেদের কাছেই তাদেরকে রেখে দেয়।

সরকারের আশা, ভারতের এই উদ্যোগের পর ইসলামাবাদও সমানভাবে পাকিস্তানের কারাগারে থাকা ভারতীয় বন্দীদের মুক্তি দেবে।

সরকারি মতে, পাকিস্তানের কারাগারে ১৩২ জন ভারতীয় বন্দী রয়েছে। যাদের মধ্যে ৫৭ জনের সাজার মেয়াদোত্তীর্ণ হয়। ভারত সরকার তাদের মুক্তির আবেদন করেছে পাকিস্তানের সরকারকে। তবে পাকিস্তান জানিয়েছে, ভারত সরকার ওই বন্দীদের নাগরিকত্ব সুনিশ্চিত করলে তবেই তাদের ছাড়া হবে।

পূর্বাশানিউজ/১২,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি