
ব্রিটেনের লন্ডন শহরের নর্থ কেনসিংটনের ল্যানচেস্টার ওয়েস্ট এস্টেটের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকার পর ২ শতাধিক দমকল কর্মী ও ২০টি অগ্নিনির্বাপন ট্রাক আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। লন্ডন পুলিশ বলছে বুধবার ভোর হবার একটু আগে ওই অগ্নিকান্ডের ঘটে।
ধোঁয়ায় আটকা পড়া ২ জনকে ওই ভবন থেকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবনটিতে আগুন লাগার পর অনেক বাসিন্দা দড়ি ও বিছানার চাদর ব্যবহার করে বাইরে আসার চেষ্টা করে। হোয়াইট সিটি এলাকায় লাটিমার সড়কে ওই ভবনটি নাম হচ্ছে গ্রেনফেল টাওয়ার। ভবনটি দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং এধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের ভবনের মানুষ রাস্তায় নেমে আসে। ভবনটিতে আটকা পড়া মানুষ তাদের উদ্ধার করার জন্যে চিৎকার করতে থাকে।
ওই ভবনটিতে অন্তত ১২০টি ফ্লাট রয়েছে। পুলিশ আশেপাশের মানুষকে সরিয়ে নিয়েছে।
ভবনটিতে শত শত মানুষ আটকা পড়েছে এবং তাদের অনেকেই নিখোঁজ রয়েছেন। অন্তত ৪০টি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। অভিযানে অংশ নিয়েছে হেলিকপ্টার কিন্তু আগুনের তীব্রতা ও ভয়াবহতা এতই বেশি যে দমকল কর্মীরা তেমন সুবিধা করতে পারছে না। পুলিশ এখনো ভবনটিতে আটকা পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বলেন, বুধবার রাত ১টা ১৬ মিনিটে ওই ভবন থেকে আগুন লাগার কথা জানানো হয়। সঙ্গে সঙ্গে লন্ডন ফায়ার ব্রিগেড ও লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়।
পুলিশ ওই এলাকা এড়িয়ে চলার জন্যে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানায়। পুলিশের এ্যাসিসটেন্ট কমিশনার ড্যান ড্যালি বলেন, ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটিতে দমকল কর্মীরা অভিযান চালাতে যেয়ে খুব একটা সুবিধা করতে পারছেন না। এধরনের অগ্নিকা- অনেক বড় দুর্ঘটনা এবং তা মোকাবেলায় বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছে।
ভবনটিতে মুহূর্তের মধ্যে এত দ্রুত আগুন কিভাবে ছড়িয়ে গেল কিংবা আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। ওই ভবনের কাছেই বাস করেন আলেকজান্ডার সিল, তিনি টুইটে বলেন, লাটিমার সড়কে গ্রেনফেল টাওয়ারের খুব কাছেই বাস করি। সেখানে প্রচ- হৈ চৈ চলছে, ভবনটিতে আগুন জ্বলছে এবং আকাশে হেলিকপ্টার ঘুরছে।
হাসান মাহদি নামে আরেক ব্যক্তি টুইটে জানান, আগুন নেভানোর জন্যে সবাই সংগ্রাম করছে। ফাবিও বেবার বলেন, গ্রেনফেল টাওয়ারে আটকে পড়া মানুষ তাদের বাঁচানোর জন্যে আঁকুতি জানাচ্ছিল। ভয়াবহ এক দৃশ্য। আরেক ব্যক্তি টুইট করেন, ভবনটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনেক মানুষ ছিল।
ওই ভবনের এক বাসিন্দা জর্জ ক্লার্ক রেডিও ফাইভ লাইভ অনুষ্ঠানে জানান, বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ বিপ বিপ শব্দ শুনেই দৌড়ে নিচে নেমে আসতে থাকি। প্রথমে মনে করেছিলাম এটা কোনো গাড়ি থেকে এলার্মের শব্দ। কিন্তু আগুনের শিখা দেখে আমি হতবাক হয়ে পড়ি। চারপাশে ধোঁয়া কুন্ডলী পাকিয়ে ধেয়ে আসছিল। যতটা সম্ভব দ্রুত আমি নিচে নেমে আসতে সমর্থ হই। তখনো ভবনের উপর থেকে অনেকে নিচে নেমে আসতে টর্চের আলো এদিক সেদিক ফেলছিল। কিন্তু নিচে নেমে আসা তাদের জন্যে অসম্ভব ছিল। কারণ আগুনের লেলিহান শিখা ততক্ষণে তাদের চারপাশ ঘিরে ফেলেছে।
























































