শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্পের বিপক্ষে ১৩ জন আইনজীবী নিয়োগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও রাশিয়া ইস্যুতে বিশেষ তদন্তের জন্যে ১৩ জন আইনজীবী নিয়োগ দিয়েছেন এফবিআইএর সাবেক প্রধান ও বর্তমান বিশেষ কৌশলী রবার্ট মুলার।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও রাশিয়ার কোন হস্তক্ষেপ রয়েছে কিনা জানার জন্য এই তদন্ত আবারো শুরু হচ্ছে।

এর আগে একই তদন্ত চলাকালে এফবিআই পরিচালক জেমস কোমিকে চাকুরিচ্যুত করেন ট্রাম্প।

শনিবার সিএনএন’র একটি প্রতিবেদনে বলা হয়, মুলারের নিয়োগকৃত সকল আইনজীবীই বেশ দক্ষ ও বিশেষজ্ঞ। এদের মধ্যে রয়েছেন জেমস কার্লস ও জেনি রেহ। তারা দুইজনই মুলারের আগের ফার্ম উইলমারহেলে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি নিয়োগ করেছেন এনরন ইনভেস্টিগেশনের আন্ড্রু উইসম্যানকে। ইতিমধ্যে ৫ আটর্নি নিয়োগের বিষয় নিশ্চিত করেছেন মুলার। তদন্তের জন্য প্রয়োজনে আরো আইনজীবী নিয়োগ করবেন বলে জানিয়েছেন মুলার।

রবার্ট মুলার পেশায় একজন আইনজীবী। তিনি ১২ বছর এফবিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এফবিআই প্রধান জেমস কোমিকে চাকুরিচ্যুত করার পর এই তদন্তের ভার পড়ে মুলারের উপর। তাকে বিশেষ কৌশলী হিসেবে নিয়োগ দিয়ে তদন্ত চালানো হচ্ছে।

তবে তদন্তের বিষয়ে ট্রাম্প বেশ জোর গলায় বলেছেন তার বিরুদ্ধে কোন প্রমাণ নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধেও তদন্ত চলছে। কিন্তু সাত মাসের তদন্তেও এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো প্রমাণ বের করতে পারেনি।

পূর্বাশানিউজ/১৭-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি