শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পর্তুগালে ভয়াবহ দাবানলে নিহত ২৪


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

পর্তুগালে দাবানলে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ জনের মৃত্যু ছাড়াও দাবানলে আরো ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন দমকল কর্মী।

ভয়াবহ দাবানলে নিহতদের অধিকাংশই গাড়িতে যাতায়াত করছিল। শনিবার রাজধানী লিসবন থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দি এলাকার রাস্তা দিয়ে গাড়িযোগে যাওয়ার সময় দাবানলের কবলে পড়ে।

হতাহতরা দাবানলের মুখে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় বলে জানিয়েছে পর্তুগাল সরকার।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী কস্তা বলেছেন,‘ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ’

পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি