
তিন বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসেন। এরপরই তিনি স্বচ্ছতা অভিযান শুরু করেন। সারা ভারত জুড়েই এ অভিযান শুরু করা হয়। এতো বছরের অভ্যাস তো আর তিন বছরে পরিবর্তন করা যায় না।
কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। সেই বিষয়টা মাথায় রেখেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোদি। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে সব পাবলিক প্লেস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়। তবে এ অভিযানে সর্বশেষ সংযোজন হচ্ছে স্বচ্ছ নিয়ে তৈরি করা হয় অ্যাপ।
স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে এক বছর আগে ‘স্বচ্ছতা-এমওইউডি’ নামে একটি অ্যাপ চালু করে কেন্দ্রীয় সরকার। এ অ্যাপ ব্যবহার করে কেউ তার অভিযোগ জানাতে পারবেন। সে অনুযায়ী আরবান ডেভেলপমেন্ট বা নগর উন্নয়ন মন্ত্রণালয় (এমওইউডি) সে বিষয়ে খোঁজ-খবর নিয়ে তার সমাধান করবে। এ অ্যাপের ব্যবহার বেশ ভালো হয়েছে। গত ১০ মাসে এ অ্যাপ ব্যবহার করে ১১ লাখ অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ৮৫ শতাংশ সমস্যারই সমাধান করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।
























































