শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশিদের শতাধিক দোকান ভস্মীভূত সৌদি আরবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরবের রিয়াদে একটি মার্কেটে আগুন লেগে দুইশরও বেশি দোকান পুড়ে গেছে, এগুলোর বেশিরভাগের মালিকানাই বাংলাদেশিদের।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বাথা মার্কেট’ নামে পরিচিত বিপণিবিতানটিতে আগুন লাগে বলে সেখানকার একটি প্রতিষ্ঠানের কর্মী প্রবাসী বাংলাদেশি হাসান তালুকদার জানান। তিনি বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাউকে কাছাকাছি যেতে দিচ্ছিলেন না।”

হাসানের বাসা ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে বাথা রোচাচী ভবনে। তিনি জানান, দুই ঘন্টা পর রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। “তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক গোলযোগ থেকে এর সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা,” বলেন হাসান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি