শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোদি যোগ ভারতের সঙ্গে অন্য দেশের যোগসূত্র স্থাপন করেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যোগ যেমন ভারতের প্রতি ঘরের অঙ্গ হয়ে উঠছে, তেমনই বিদেশেও বাড়ছে এর জনপ্রিয়তা। যোগ ভারতকে অন্য দেশের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছে।

বুধবার তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান ভারতের লখনউয়ের রমাবাঈ ময়দানে এ কথা বলেন তিনি।

এর পর তিনি সেখানে অন্যদের সঙ্গে যোগাভ্যাস করেন। তিনবছর আগে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করার হয়েছিল। এরপর থেকে ভারতের মানুষের কাছে যোগর গুরুত্ব অনেক বেড়েছে। অনেক বেশি মানুষ যোগব্যায়ামে আগ্রহী হয়েছে। আগের থেকে বেড়েছে যোগ প্রতিষ্ঠানের সংখ্যা।

যোগার প্রতি ভারতের মানুষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মোদি বলেন, ‘আমি খুশি যে গত তিনবছরে যোগ প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেড়েছে। বাড়ছে যোগব্যায়ামের শিক্ষকদের চাহিদাও।’ আজ শুধু ভারতেই নয়, বিভিন্ন দেশ থেকেই উঠে আসছে যোগব্যায়ামের ছবি।

বিশ্বজুড়ে যোগের জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। বলেন, ‘শুধু ভারতে নয়, বাইরেও দিনদিন বাড়ছে যোগার জনপ্রিয়তা। যোগ অন্য দেশের সঙ্গে ভারতের যোগসূত্র হয়ে উঠছে।’ লখনউয়ের রমাবাঈ ময়দানে যোগভ্যাস শুরু করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে যোগাভ্যাসে অংশ নেয় প্রায় ৫০ হাজার মানুষ।

পূর্বাশানিউজ/২১,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি