ডেস্ক :
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল সিরিয়া ও ইরাক। সিরিয়ার আইএসয়ের নিয়ন্ত্রণ এখন অনেকটাই নড়বড়ে। ইরাকের মসুলের ঘাঁটিও প্রায় হাতছাড়া। আঞ্চলিক ঘাঁটি হাতছাড়া হওয়ার পরও আইএসকে পুরোপুরি বিনাশ করা সম্ভব হয়নি। মে মাসে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা এজেন্সির তথ্য অনুযায়ী, ইরাকে ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস। আর ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ৪৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়েছে।
মধ্যপ্রাচ্যের অনেক এলাকা থেকে আইএসয়ের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় এক ধরনের শূন্যতা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে এই শূন্যতা পূরণ করতে আবার নতুন কোনো গোষ্ঠীর উত্থান হবে না তো? নাকি পুরনো জঙ্গিরাই আইএসয়ের শূন্যস্থান পূরণ করবে? মধ্যপ্রাচ্যে আইএসয়ের দ্রুত উত্থানের কারণে আঞ্চলিক রাজনীতিতেও পরিবতর্ন এসেছে। কিভাবে এ ব্যবস্থায় পরিবর্তন আসলো তা বোঝার আগে আইএসয়ের উত্থান সম্পর্কে জানতে হবে।
২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাক দখলের পরই মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ধীরে ধীরে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের উত্থান হয়। যুদ্ধের কারণে নানা ধরনের বিদ্রোহী গোষ্ঠীর উত্থান হয়। ফলে যুদ্ধ বহুমুখী রূপ নেয়। তবে জঙ্গিবাদের উত্থান শুরু ১৯৯০ দশকের শুরুতে। জর্দানের নাগরিক আবু মুসাব আল জারকাবি সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেত আফগানিস্তান যায়। এক সময় তার আর্থিক সহায়তায় আল-কায়েদা গড়ে ওঠে। তারা দরিদ্রতাকে কাজে লাগিয়ে এশিয়ায় নেটওয়ার্ক বাড়াতে থাকে।
২০০৬ সালে আল-কায়েদা অন্যান্য জঙ্গিদের সঙ্গে এক হয়ে যায়। এসময় তাদের নামকরণ করা হয় ইসলামিক স্টেট নামে। জারকাবির মৃত্যুর পর এ জঙ্গি গোষ্ঠীর হাল ধরে আবু আয়ুব আল মাসরি। আবু ওমর আল বাগদাদির সঙ্গে মিলে তিনি ইরাকে আইএসয়ের প্রতিষ্ঠার ঘোষণা দেন। ২০১০ সালে ইরাকে সুন্নি ও শিয়াদের মধ্যে বিবেধ চরমে পৌঁছায়। ২০১১ সালে ইরাক জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একই সময় আরব জুড়ে ‘আরব বসন্ত’ শুরু জয়। এ সুযোগে সিরিয়ায় ঘাঁটি গাড়ে আইএস। আল-নুসরা ফ্রন্টও তাদের সহায়তা করতে থাকে। ২০১২ সাল পর্যন্ত আইএস এর ৫০ শতাংশ তহবিলই আসতো নুসরা ফ্রন্টের কাছ থেকে।
২০১৩ সালের পর থেকেই সিরিয়ায় অন্যান্য জঙ্গিদের সহযোগিতা ছাড়াই নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। সিরিয়ার বৃহৎ এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মধ্যপ্রাচ্যে আসন পাকাপোক্ত করার পরই তারা এশিয়া ও আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত এলাকায়র দিকে নজর দেয়। আফ্রিকায় আসন শক্ত করতে পারলেও এশিয়ায় খুব একটা সুবিধা তারা করতে পারেনি। তবে চেষ্টা অব্যাহত রেখেছে।
কারনেজ মিডল ইস্ট সেন্টার এর সিনিয়র ফেলো এয়জিদ সাইগ বলেন, ‘ইরাক ও সিরিয়ায় চলমান রাজনৈতিক সমস্যার সমধান না হওয়ায় আইএসকে সমূলে উৎপাটন করা যাচ্ছে না।’ সূত্র: আল -জাজিরা।
পূর্বাশানিউজ/২২-জুন,২০১৭/ফারজানা
























































