
ডেস্ক :
সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ বলেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় যেতে হলে দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, জুলুমবাজি, টেন্ডারবাজি, তোলাবাজি, অস্ত্রবাজি বাদ দিতে হবে। যাতে আবার জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনে।
শবনম আযীমের সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন।
কাজী সিরাজ বলেন, ২৩জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো। প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা বিষয় আবাক হলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠানকালীন সভাপতি মাওলানা মজলুম জননেতা মাওলানা ভাসানীর নাম একবারও নেওয়া হলো না। তাই আমার মনে হলো আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী না, শুধু বঙ্গবন্ধুকে আরও হাইলাইট করতে এটা করলো। এটা নিয়ে কেউ ভুল বুঝবেন না। কারণ বঙ্গবন্ধুর আসন আরও উচুতে। চাইলেও তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। তাই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গেলে মজলুম জননেতা মাওলানা ভাসানীর নাম আগে উচ্চারণ করতে হবে। কিন্তু একটিবারও আওয়ামী লীগের কোন নেতার মুখে তার নাম শুনলাম না। অথচ তিনি প্রতিষ্ঠাকালীন নেতা, তার নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়। এগুলো ইতিহাসের একটা অংশ। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পরে মাওলানা ভাসানী দীর্ঘ আট বছর দলটির সভাপতি ছিলেন। আমার মনে হয় তার কথা বললে কোন ক্ষতি হত না। কারণ বঙ্গবন্ধু তার জায়গায় আছেন। বঙ্গবন্ধুকে বড় করার জন্য অন্য কিছু করার দরকার না। তিনি এমনিতেই অনেক বড় মাপের নেতা।
সামনে নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনমুখি দল, নির্বাচন করবে, আবার ক্ষমতায় যেতে চাবে। সরকার থাকা অবস্থায় দলের নেতাকর্মীদের নিজের চাওয়া-পাওয়া নিয়ে বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজস্ব চাওয়া বাদ দিতে বলেছেন। সাধারণ সম্পাদক হওয়ার আগে ও পরে নানা কথা বলেছেন দলের নেতার্কর্মীদের কার্যকলাপ নিয়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যকলাপ নিয়ে নিয়ে প্রসঙ্গ ধরে বলতে গেলে বলতে হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমান সাহেব আওয়ামী লীগ সরকারের সময় বলেছিলেন, দেশ এখন বাজিগরের হাতে। চাঁদাবাজি, জুলুমবাজি, টেন্ডারবাজিম তোলাবাজি, অস্ত্রবাজি। এই বাজিকররা এখনও আছে। যার জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের সাংগঠনিক পদ ছেড়ে দিয়েছিলেন।
আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবারো দেশ সেবার সুযোগ দিন প্রধানমন্ত্রী-আওয়ামী লীগ, সভানেত্রী একথা বলেছেন আজ। আবার ক্ষমতায় আসার পথে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতিবাচক কর্মকান্ড চালিয়ে গেলে নির্বাচনেও এর প্রভাব পড়বে। কিন্তু আওয়ামী লীগের ইতিবাচক কাজও আছে। বড় উন্নয়নমূলক কাজ ও মানবতাবিরোধী অপরাধীদের সাজা দিয়েছে। আওয়ামী লীগ না থাকলে হয়ত এদের বিচার হত না। আরও কিছু বড় কাজ বাকি আছে সেজন্য আওয়ামী লীগ আবার ক্ষমতায় থাকতে চাইতেই পারে। ক্ষমতায় যেহেতু আছে তাই অনেক সমালোচনা হবেই। তাই আওয়ামী লীগকেও সর্তক থাকতে হবে যাতে বিরোধীরা এমন কোন কিছু না পাই সমালোচনা করার। আর সমালোচনা করেতাদের ভোট যেনো না ছটিয়ে নিতে পারে।

























































