শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দিবেন খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

২০১২ সালের বিচারপতি খাইরুল হকের জাজমেন্টের দোহাই দিয়ে আওয়ামী লীগ সংবিধানকে তাদের মত করে রেখেছেন। যার ফলে তারা মনে করেন যে, এই বাইবেলের বাহিরে আমরা যাবো না। কিন্তু আসলে যে, এখানেও অনেক কিছু আছে যে কথা আমি হয়তো আপনাদের এখন বলবো না। এর সূত্রটা বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াই জনগণের সামনে তুলে ধরবেন বলেন জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় একটা কথা বলে যে, সংবিধান মোতাবেক নির্বাচন হবে এবং বর্তমান প্রধানন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। কারণ তারা মনে করেন যে, এটা সংবিধানে বলা আছে। কিন্তু আমিতো সংবিধানের কোথাও দেখি না যে, এই প্রধানমন্ত্রীই নির্বাচন পরিচালনা করবে।

এই সময় তিনি বলেন, সংবিধানে জনগণের ভোটের কি অধিকার আছে সেটা কিন্তু সংবিধানে বলা আছে। কিন্তু জনগণের ভোটের অধিকার প্রয়োগের জন্য যে যে বিষয়গুলো করার দরকার সেই বিষয়গুলো তারা সংবিধান মোতাবেক করবেন কিনা সেটা আর তারা বলেন না। তাই আমরা এবার সংবিধান মোতাবেক কি কি করা যায় সেই রূপরেখাটাই দিব।

অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, তারা যে সংবিধান, সংবিধান বলে যাচ্ছে সেই সংবিধানের আওতায়ই সহায়ক সরকার কিভাবে নির্বাচনকালীন সহায়ক সরকার হয় সেটা আমরা জনগণের সামনে তুলে ধরবো। তিনি বলেন, সংবিধানের আলোকেই নির্বাচনকালীন সহায়ক সরকার হবে। যদিও আওয়ামী লীগ ২০১২ সালের বিচারপতি খাইরুল হকের জাজমেন্টের দোহাই দিয়ে সংবিধানে এমন এক সংশোধন করে রেখেছে যেখানে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে আছে।

তিনি বলেন, তার পরেও গ্রামগঞ্জের মানুষ কিন্তু আওয়ামী লীগের ওপর দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন সেটা কিন্তু কয়েকদিন আগে সংসদে বসে তাদেরই একজন সংসদ সদস্য কিন্তু ওপেন বলেছেন যে, দেশের ৯০ শতাংশ মানুষ এখন সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এমনকি তিনি এমতাবস্থায় সরকারকে সতর্ক হওয়া দরকারও বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ আমাদের এত মামলা মোকদ্দমা দিচ্ছেন তার পরেও যদি কোনো রকমের একটি সমাবেশ করতে দেওয়া হয় তখনই দেখা যায় যে, লাখ লাখ মানুষের সমাবেশ ঘটে। বাংলাদেশের মানুষ বিএনপিকে এখনও ভালবাসে। কারণ বিএনপির আমলে তারা বেশি সুখে থাকেন।

০৪/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি