শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইসরায়েলে মোদির নামে ফুলের নামকরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

সফরের শুরু থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ইসরায়েলে সারপ্রাইজ তৈরি করা হয়েছিল। প্রথমে মোদিকে রেড কার্পেট অভ্যর্থনা। তার উপর নজিরবিহীনভাবে বিমানবন্দরে আসেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুদ্ধ হিন্দিতে স্বাগত জানান মোদিকে। আর তারপরেই ইসরায়েলের এক বিশেষ ফুলের নামকরণ করা হয় মোদির নামে।

নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় এই জানান। ওইদিন তেল আবিবে একটি ফুলের ফার্মে এদিন ‌যান মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে ইসরায়েলের উন্নতি কৃষি-প্র‌যুক্তির বিষয়ে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। আর সেখানেই মোদিকে সম্মান জানাতে ‘ক্রিসানথুমান’ নামে একটি ফুলের নামকরণ করা হয় মোদির নামে। এবার থেকে ওই ফুলকে ‘মোদি’ নামেই চিহ্নিত করা হবে।

পূর্বাশানিউজ/০৫-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি