বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ক্রিনের দিকে তাকালেই আনলক হবে আইফোন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েজ আনলক প্রযুক্তির পর ফেস ডিক্টেট প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। আর এই প্রযুক্তির ফলে স্ক্রিনের দিকে তাকালেই আনলক হবে আইফোন!

ধারণা করা হচ্ছে এই আইফোনে এই প্রযুক্তি যুক্ত হলে এটি হবে সবচেয়ে নিরাপদ স্মার্টফোনগুলোর মধ্যে একটি।

ব্লুমবার্গ এর প্রতিবেদন অনুযায়ী, আইফোনের সর্বশেষ সংস্করণে এই সুবিধার দেখা পাবে কিনা তা জানা যায়নি। তবে এটি নিয়ে কাজ করছে আইফোন নির্মাতা এই প্রতিষ্ঠানটি।

জানা যায়, ফেস ডিক্টেট এই প্রযুক্তিটি থ্রিডি সেন্সরকে ব্যবহার করে কাজ করবে। আর ফেসিয়াল স্কানিং ফিচারটি বর্তমান আইফোন ব্যবহারকারীদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্থান দখলে নিতে পারে। এটি ব্যবহার করা হতে পারে গুরুত্বপূর্ণ অ্যাপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। নতুন এই ফিচারটি ব্যবহারকারীর মুখকে সহজেই সনাক্ত করতে পারবে এবং সেকেন্ডেরও কমসময়ে আইফোনকে আনলক করতে সক্ষম হবে।

এদিকে অ্যাপলই প্রথম ফেসিয়াল স্কানিং ফিচারটি নিয়ে আসতে যাচ্ছে এমনটি নয়। এর আগে এই ফিচারটির ধারণা স্যামসাং অনেক আগেই নিয়ে এসেছিল।

পূর্বাশানিউজ/০৫-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি